বরাবর
নওয়াপাড়া পৌরসভা
মহোদয়গণ, আমি হাসপাতাল হয়েও রোগী দেখি না, চিকিৎসক হয়েও চিকিৎসা করি না। আমার পাঁচটি ভবন আছে, ১০টি শয্যা আছে, ২ দশমিক ৬১ একর জমি আছে। শুধু হাসপাতালটাই নেই। বলতে পারেন, আমি হাসপাতালের খোলসে একটি সফল প্রশাসনিক কৌতুক।
আমার জন্ম হয়েছিল শ্রমিকদের চিকিৎসা দেওয়ার জন্য। নওয়াপাড়ার সাত হাজার শ্রমিকের শরীর খারাপ হলে যেন পাঁচ কিলোমিটার দৌড়াতে না হয়, সেই মহৎ উদ্দেশ্যে আমাকে বানানো হয়েছিল। ২০টি পদও সৃষ্টি হয়েছিল। চিকিৎসক-কর্মচারীরাও এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক পর তারা এমনভাবে উধাও হলেন,...