মস্তিষ্ক কীভাবে জমিয়ে রাখে স্মৃতি,
জমে থাকা সেই স্মৃতি কীভাবে অনুভূতি ও আচরণে সাড়া দেয়, তা একটি বড় রহস্য হয়ে আছে বিজ্ঞানীদের
কাছে। আর সেই রহস্য বোঝার একটি পদ্ধতি দেখিয়ে চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী।
এই তিন বিজ্ঞানী হলেন যুক্তরাষ্ট্রের
কার্ল ডাইসরথ ও পিটার হেগেমান এবং জার্মানির গিয়র্গ নগ্যল।
সোমবার নোবেল কমিটি এবছর চিকিৎসায়
নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করেছে।
আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও
অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত হচ্...