চার মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে পাবনা মা ও শিশুকল্যাণ কেন্দ্রের আঙিনায় ঘুরছিলেন সদর উপজেলার আটুয়া গ্রামের রহিমা বেগম। স্বল্প খরচে মেয়ের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি এ কেন্দ্রে এসেছিলেন তিনি। কিন্তু একটি প্রেসক্রিপশন ছাড়া মেলেনি আর কোনো সেবা। হয়নি আলট্রাসনোগ্রাফি কিংবা প্রয়োজনীয় কোনো পরীক্ষা।
রহিমা বেগম জানালেন, দুই বছর আগে মেয়ের প্রথম সন্তান প্রসবের সময়ও এই কেন্দ্রে এসে সেবা না পেয়ে তাকে যেতে হয়েছিল বেসরকারি ক্লিনিকে। সেখানে গর্ভকালীন পরীক্ষা করাতে খরচ হয় ৩-৪ হাজার টাকা। এবারও হত...