চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে ১২ সদস্যের
মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্যমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে
রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ
ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের
সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ
চা সংসদের চেয়ারম্যান, সাবেক চা সংসদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন
অব বাংলাদেশের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। কমিটির সদ...