চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবু চাষও কৃষির গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠেছে। পাহাড়ি টিলা আর সমতল জুড়ে বাড়ছে লেবুর আবাদ। গত পাঁচ বছরে উপজেলায় ভিটামিন ‘সি’সমৃদ্ধ ফলটির আবাদ বেড়েছে ১০০ হেক্টর জমিতে। সব মিলিয়ে চাষের জমি দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ হেক্টর, যা থেকে বছরে প্রায় ১১ হাজার ৯২০ টন লেবু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, শ্রীমঙ্গলের পাহাড়ি টিলা ও সমতল জমিতে সিডলেস, চায়না, কাগজি ও জারা জাতের লেবু চাষ করা হয়। এসব জাতের মধ্যে কাগজি ও সিডলেস লেবুর চা...