মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি বরাদ্দের ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলার মাজদিহি চা-বাগানের ৩০ শ্রমিকের অভিযোগ, তাদের প্রত্যেকের ৭ হাজার ৮০০
টাকা করে পাওয়ার কথা থাকলেও গত ২০ আগস্ট ব্যাংক এশিয়ার মাধ্যমে কাউকে ৩ হাজার,
আবার কাউকে ৩ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বাকি টাকা পরিশোধের
দাবি জানিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন
তারা।
অভিযোগপত্রে শ্রমিকেরা
বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার যে ভাতা দে...