প্রতিষ্ঠিত আইটি কোম্পানির চাকরির সুযোগ পেয়েও তা ফিরিয়ে দেন এক ভারতীয় তরুণ। সেই সিদ্ধান্তকে তখন ভুল বলেছিলেন অনেকে। তবে চাকরি বাদ দিয়ে তিনি বেছে নেন চালের ব্যবসা। এখন সেই ব্যবসা থেকেই বছরে আয় প্রায় ২৫ লাখ রুপি বা বাংলাদেশের প্রায় ৩২ লাখ টাকা। তার এই গল্পই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।এই গল্পটি শেয়ার করেন এক্স ব্যবহারকারী অঙ্কিত পাণ্ডে। তার দাবি, তার এক বন্ধু ক্যাম্পাস প্লেসমেন্টে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) চাকরির সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করেছিলেন। সে সময় অনেকেই মনে করেছিলেন, নিশ...