রেলওয়ের ২৩ বছর বয়সী ডানহাতি পেসার জামশেদ আলমের টি-টোয়েন্টি অভিষেকটা হলো স্বপ্নের মতো। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি। এই কীর্তি গড়া তৃতীয় ভারতীয় বোলার জামশেদ।মাত্র ৯ বলের ব্যবধানে পাঁচ উইকেটও তুলে নেন জামশেদ। ক্রিকইনফোর রেকর্ড অনুযায়ী, এর চেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার। পুরুষদের টি-টোয়েন্টিতে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া ষষ্ঠ ভারতীয় বোলারও এখন জামশেদ।ইন্দোরে ম্যাচটিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রেলওয়ে। জবাবে...