খুলনার প্রথম দালানবাড়ি হিসেবে পরিচিত ঐতিহাসিক চার্লির কুঠিবাড়ি থেকে ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার থেকে পুরনো এই স্থাপনার বিভিন্ন অংশ খুলে নেওয়া হচ্ছে। এতে খুলনার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ইতিহাসের তথ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে নীলকর চার্লস বা চার্লি সাহেব বাড়িটি নির্মাণ করেন। খুলনা ইনস্টিটিউটের গবেষণায় ১৭৮৬ সালে বাড়িটি নির্মাণের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, বিভিন্ন ঐতিহাসিক বিবরণে ১৭৯৫ সালের...