কোথায় চাঁদা চাওয়া হয়েছে, কত টাকা চাওয়া হয়েছে, কীভাবে চাওয়া হয়েছে— অভিজ্ঞতাটি শুধু নিজের মধ্যে না রেখে এবার তা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে একটি অনলাইন প্ল্যাটফর্মে। যার নাম ‘চান্দাবিডি’। যেখানে নাম-পরিচয় প্রকাশের ভয় নেই, থানায় গিয়ে অভিযোগের ঝক্কিও নেই। শুধু ঘটনার স্থান, ধরন আর টাকার অঙ্ক জানালেই চান্দাবিডির মাধ্যমে অভিযোগ পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্টদের কাছে ।
চালুর মাত্র ১৩ দিনে চান্দাবিডিতে জমা পড়েছে শত শত অভিযোগ। সাইটের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট চালুর পর গত সোমবার রাত ১০টা পর্যন্ত প্রকাশ করা হয়েছে...