২০১৮ সালের কেপটাউন টেস্টে
বল টেম্পারিং কেলেঙ্কারি অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে ঝড় তুলেছে। সাবেক ওপেনার উসমান
খাজা তার আত্মজীবনীতে দাবি করেছেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের সবাই জানত। এই ঘটনায়
সাজা ভোগ করা ডেভিড ওয়ার্নার সমর্থন দিয়েছিলেন খাজাকে। এবার অস্ট্রেলিয়ার সাবেক পেসার
চাড সেয়ার্সও সেদিনের ঘটনায় উসমান খাজার দাবিকেই সত্য বলে সমর্থন দিলেন।
সম্প্রতি উসমান খাজার প্রকাশিত
নতুন বইয়ে দাবি করা হয়েছে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউনের আগে পোর্ট এলিজাবেথ
টেস্টেও বল টেম্পারিংয়ের জন্য...