নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা। হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।গতকাল সোমবার বিকাল সোয়া ৩টা থেকে রাত পৌনে ৮ পর্যন্ত এ ঘটনা ঘটে। নিহত রিমি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান।নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুর ২টার দিকে হামে আক্রান্ত রিমিকে চিক...