সীমানা নির্ধারণ-সংক্রান্ত মামলার জটিলতায় আবারও আটকে গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। উপজেলার অন্য ইউনিয়নগুলোতে নির্বাচন ঘিরে তোড়জোড় চললেও আইনি জটিলতায় চাঁনপুরে ভোটগ্রহণের উদ্যোগ নেই। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত আইনি জটিলতা নিরসন করে নির্বাচন দিতে হবে। প্রায় ১৮ হাজার বাসিন্দা দীর্ঘ ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত আছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁনপুর ইউন...