হুমায়ূন আহমেদের অনেক আখ্যান উপন্যাস, নাকি নভেলা, সেই তর্ক আছে। ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’ নিয়েও এমন আলোচনা হতে পারে। আকারে ছোট এই আখ্যানকে প্রচলিত অর্থে নভেলা বলা যায়। তবে এর পরিসর ছোট হলেও চরিত্র, মনস্তত্ত্ব ও সমাজের যে ছবি লেখক তুলে ধরেছেন, তা বেশ বিস্তৃত। অনেক বছর ধরেই এটি আমার সবচেয়ে পছন্দের গল্পগুলোর একটি।হুমায়ূনের গল্প বলা বরাবরই অব্যর্থ। আশির দশকের এই আখ্যানে দেখা যায়, একে একে সামনে আসছে চরিত্রগুলো। প্রথমে তাদের সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে, তারপর নিয়ে যাচ্ছেন গল্পের ভেতর। অনেকট...