নরসিংদীর মাধবদীতে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ নামের নির্মাণাধীন একটি পার্কে চাঁদার দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মাধবদীর রাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পার্কটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম আহত হয়েছেন।পার্ক কর্তৃপক্ষ ও আহত তৌহিদুল ইসলাম জানান, রাইনাদী এলাকায় দীর্ঘদিন ধরে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ পার্কের নির্মাণকাজ চলছে। সম্প্রতি স্থানীয় আলতাফ হোসেন, মামুনসহ কয়েকজন পার্ক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পার...