বরাবর
মাননীয় সচিব
মহোদয়, আমরা ইদানীং বড়ই বিপদে আছি। আগে জানিতাম, ব্যবসা করিতে পুঁজি লাগে, দোকান খুলিতে লাইসেন্স লাগে, বিদ্যুৎ চালাইতে বিল লাগে। এখন দেখিতেছি, এসবের পাশাপাশি লাগে সুজন, বাদশা, জনি, গুজা এবং আরও কয়েক প্রজাতির জন্তু। ইহাদের নামের আগে-পিছে বিশেষণ থাকে, হাতে থাকে অস্ত্র, মুখে থাকে ব্যবসাবান্ধব বাণী।
সম্প্রতি রামপুরায় একদল ব্যবসাবান্ধব ব্যক্তি ইন্টারনেট অফিসে উপস্থিত হইয়া জানতে চাহিয়াছেন, ‘টাকা দিলি না কেন?’ প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক। কারণ ইন্টারনেটের যুগে টাকা ছাড়া কোনো কিছুই চলে না।...