গত কয়েক দিনের ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করার ফলে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি ও খেদাইমারী গ্রামের ভিটেমাটি বিলীন হচ্ছে। এ ছাড়া বসতবাড়ির পাশাপাশি নদীগর্ভে চলে গেছে বিঘার পর বিঘা আবাদি জমি। ভাঙন এতটাই তীব্র রূপ ধারণ করেছে যে, কাঁচা ধান কাটতে হচ্ছে কৃষকদের।ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর মধ্যে সুখেরবাতি এলাকার দেলোয়ার, নজরুল ইসলাম, রুপচান, আয়শা খাতুন, ছোবহান এবং লালু শেখের বাড়ি।অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডে ঘরবাড়ি হারানো বাসিন্দারা হলেন কপিল উদ্দিন, আফছার আলী, হাতেম, কদম আল...