লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।আজ সোমবার দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। তবে ৩১ জন পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও তা জমা দিতে উপস্থিত হন ১০ জন।পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া নেতাদের মধ্যে ওয়ার্ড কমিটির নির্বাচিত সভাপতি, সহসভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়ি...