হাওরের
অথৈ জলে ভেসে চলেছে
হাউজবোট। চারপাশে জোছনার আলো, নিচে ঢেউ
খেলানো জল। দিনভর কখনো
ঝকমকে রোদ, আবার কখনো
মেঘালয়ের কোলঘেঁষে মেঘাচ্ছন্ন আকাশ। তারই মধ্যে ভেসে
আসছে পালা গানের সুর,
ঢোলের বাদ্য আর একতারা-দোতারার
মূর্ছনা। চন্দ্রাবতীর ‘মলুয়া’ যেন মিশে গেল
টাঙ্গুয়ার হাওরের জল, বিকেলের মেঘ,
জোছনা আর রাতের নৈঃশব্দ্যে।
বাংলার ঐতিহ্যবাহী লোকগাথা ঘিরে পূর্ণিমার রাতে
বসেছিল অন্য রকম এক
সাংস্কৃতিক আসর।
গতকাল
শুক্রবার উল্লাস ট্রাভেলসের আমন্ত্রণে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চন্দ্রাবতী রচিত ‘মল...