তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক-শ্রমিকের টানাপড়েন কাটছেই না। একদিকে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাবে অনড় মালিকপক্ষ, অন্যদিকে ২২ হাজার টাকার দাবিতে একচুলও ছাড় দিতে রাজি নয় শ্রমিকেরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসেন উভয়পক্ষের প্রতিনিধিরা। দুপুর ২টায় শুরু হওয়া বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও...