বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৫তম জাতীয় মহিলা ক্রিকেট লিগে অংশ নিতে আগামীকাল বুধবার সকালে কক্সবাজারের যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। আগামী ৩১ অক্টোবর থেকে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এবারের আসর, যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
এবারের লিগে দেশের আটটি বিভাগীয় দল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও রংপুর প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টে অংশ নিতে বুধবারই অংশগ্রহণকারী দলগুলোর কক্সবাজার পৌঁছাবে।টুর্নামেন্টকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে নগরীর স...