চার লেনের চকচকে পিচঢালা পথ, সড়কদ্বীপে রঙবেরঙের ফুলের বাগান—বাইরে থেকে দেখলে মনে হতে পারে ইউরোপের কোনো আধুনিক মহাসড়ক। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রাম সিটি গেট থেকে শুরু করে রাজধানীর প্রবেশদ্বার কাঁচপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধরা পড়েছে পদে পদে আইন অমান্য, খামখেয়ালি ও প্রশাসনিক অবহেলার চিত্র। পুরো যাত্রাপথে হাইওয়ে পুলিশের কার্যকর কোনো উপস্থিতি চোখে পড়েনি।ওভারব্রিজ ফাঁকা, সড়ক বিভাজক ভেঙে জীবনের ঝুঁকিমহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপা...