ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়। ভোটার তালিকা ও কেন্দ্র প্রস্তুত সম্পন্ন হয়েছে আগেই। নির্বাচন কমিশনের চিঠি পেলেই ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগের কাজ শুরু হবে। প্রথম দফায় ২১ জানুয়ারি চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছে।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সারা দেশে প্রথম দফায় ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা জানান। এরমধ্যে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, সন...