অবসরের পর পেনশনের টাকা অসহায় প্রবীণদের হাতে তুলে দিচ্ছেন খাগড়াছড়ির
চঞ্চল কান্তি চাকমা। লিখেছেন সৈকত দেওয়ান
চাকরি থেকে অবসরের পর পেনশনের পুরো টাকা নিজের ও পরিবারের জন্য
খরচ করতে পারতেন চঞ্চল কান্তি চাকমা। কিন্তু তিনি ভেবেছেন অন্যভাবে। সেই টাকার একটি
অংশ তুলে দিচ্ছেন গ্রামের অসহায় প্রবীণদের হাতে।
এই উদ্যোগের পেছনে রয়েছে তার নিজের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, দারিদ্র্যের
স্মৃতি এবং মানুষের প্রতি দায়বোধ।
শুরুতে পাঁচ অসহায় প্রবীণকে মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া শুরু
করেন। তাদের মধ্যে দুজন মারা গ...