বন্যার পানি দোচালা টিনের ঘরের আড়া পর্যন্ত ছুঁয়েছে। ভেসে গেছে জিনিসপত্র। পানি বাড়ছে, ঘরে রান্নাও হচ্ছিল না। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল মালেক (৪০)। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি ডিঙি নৌকা চড়ে বের হয় পরিবারটি। ঝোড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি।মালেক, তার স্ত্রী লাকি আক্তার (৩১) এবং তাদের দুই মেয়ে জেরিন মনি (৯), শাওরিন মনি (৭) সাঁতার কেটে কূলে ফিরতে পারলেও ভেসে যায় আরেক মেয়ে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩)...