যমুনার ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হয়েছে ছয় মাস আগে। এরপর টিনের অস্থায়ী ছাউনিতে চলছিল ৭২ শিক্ষার্থীর পাঠদান। এবার ঝড়ে উড়ে গেছে সেই ছাউনির একাংশের চালও। এখন খোলা স্থানেই পাঠ নিতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এ নিয়ে ছয়বার ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের ২০ ফুট দূর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। ঝুঁকির মধ্যেও ৭২ শিক্ষার্থীর পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিন্নাহ আলমে...