নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করছেন? দেয়াল হবে ইটের না ব্লকের, টাইলস কোন রঙের ভালো দেখাবে, বাথরুমের ফিটিংস কেমন হবে কিংবা অন্দরসজ্জা (ইন্টেরিয়র) কার মাধ্যমে করাবেন-এমন হাজারো দুশ্চিন্তার সহজ সমাধান নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ প্রদর্শনী।আজ বৃহস্পতিবার সকালে নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বাড়ি নির্মাণ থেকে শুরু করে আধুনিক সাজসজ্জার সব উপকরণ...