Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

ইট থেকে লিফট, ঘর সাজানোর সব সমাধান এক ছাদের নিচে

মিয়া ইমন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৮:৫৮
ইট থেকে লিফট, ঘর সাজানোর সব সমাধান এক ছাদের নিচে

গ্রাফিকস: আগামীর সময়

নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করছেন? দেয়াল হবে ইটের না ব্লকের, টাইলস কোন রঙের ভালো দেখাবে, বাথরুমের ফিটিংস কেমন হবে কিংবা অন্দরসজ্জা (ইন্টেরিয়র) কার মাধ্যমে করাবেন-এমন হাজারো দুশ্চিন্তার সহজ সমাধান নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ প্রদর্শনী।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বাড়ি নির্মাণ থেকে শুরু করে আধুনিক সাজসজ্জার সব উপকরণ ঠাঁই পেয়েছে এক ছাদের নিচে। মোট ২৬টি স্টল নিয়ে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী শনিবার (২২ আগস্ট) পর্যন্ত।

সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউকের) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘আধুনিক ও উন্নত নগর গড়তে হলে আমাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির টেকসই উপকরণের সঙ্গে সাধারণ মানুষের সেতুবন্ধ তৈরি করতেই এই আয়োজন।’

প্রদর্শনী ঘুরে দেখা গেছে, বাড়ির কাঠামো নির্মাণের অত্যাধুনিক উপকরণ থেকে শুরু করে লিফট, আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তার নানা সমাধান নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। বাড়ির ভিত্তি মজবুত করতে মেলায় ম্যাক্স গ্রুপের স্টলে প্রদর্শন করা হচ্ছে পরিবেশবান্ধব এএসি (অটোক্লেভড অ্যারিয়েটেড কংক্রিট) ব্লক।

বিক্রয় কর্মীরা জানান, প্রচলিত ইটের বিকল্প এই ব্লক ব্যবহার করলে দেয়ালের ওজন কমে, ঘর থাকে ঠান্ডা এবং সামগ্রিক নির্মাণ ব্যয়ও সাশ্রয় হয়।

অন্দরসজ্জার প্রধান অনুষঙ্গ টাইলস ও স্যানিটারি পণ্যের বিশাল সংগ্রহ নিয়ে এসেছে ‘তিলত্তোমা’। রান্নাঘর, বাথরুম কিংবা মেঝের আধুনিক নকশার টাইলস সম্পর্কে ধারণা দিচ্ছেন তারা। অন্যদিকে, ‘স্টেলা’র স্টলে দেখা গেছে বিলাসবহুল স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের নান্দনিক সব সংগ্রহ।

আধুনিক গৃহিণীদের অন্যতম পছন্দের জায়গা রান্নাঘর। ‘কিচেন পয়েন্ট’ নামের স্টলটি মডুলার কিচেন, গ্লাস ও ক্যাবিনেট সলিউশন নিয়ে কাজ করছে। আবার ঘরের দরজা ও কাঠের শৈল্পিক কাজের ধারণা দিচ্ছে ‘নেইলস অ্যান্ড উড’। এ ছাড়া পূর্ণাঙ্গ ইন্টেরিয়র সলিউশন নিয়ে মেলায় সরব উপস্থিতি রয়েছে তিলত্তোমা, পিএনজি ও সুইশ-এর মতো প্রতিষ্ঠানগুলোর।

প্রদর্শনীতে আসা ব্যবসায়ী শফিক ইসলাম অভিভূত এলিট পেইন্টের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ব্যবহার দেখে। তিনি বলেন, ‘রঙের ক্ষেত্রেও যে এআই প্রযুক্তি চলে এসেছে, তা মেলায় না এলে জানতাম না।’ এ ছাড়া স্মার্ট হোম অটোমেশনের মাধ্যমে মোবাইল ফোনেই ঘরের লাইট-ফ্যান নিয়ন্ত্রণের প্রযুক্তি এবং ভবনের নিরাপত্তায় অত্যাধুনিক ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম নজর কেড়েছে দর্শনার্থীদের। বহুতল ভবনের জন্য বিভিন্ন ব্র্যান্ডের লিফট ও আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের সেবাও মিলছে এখানে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য স্থপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সবার কাছে আধুনিক ও সুন্দর বাসস্থানের ধারণা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এবার ২৬টি স্টল থাকলেও আগামীতে আয়োজনের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকছে। এক ছাদের নিচে বাড়ির সব সমাধান পাওয়ায় প্রথম দিনেই দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।

চট্টগ্রামচট্টগ্রাম বিল্ড এক্সপোচউক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise