ভারতের মণিপুর থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে দেশে ফিরেছিলেন চংলক ম্রো। তবে ফেরার সময় তার সঙ্গে ছিল দার্জিলিং জাতের কয়েকটি কমলার চারা। ধর্ম প্রচারের উদ্দেশ্যে যাওয়া এই মানুষটি পরে মনোযোগ দেন কমলা চাষে। সেই চারা দিয়ে বান্দরবানের শঙ্খ নদের খাড়া পাহাড়ে গড়ে তোলেন কমলার বাগান। তার হাত ধরে শুরু হওয়া কমলা চাষ এখন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায়। বছরে উৎপাদিত হচ্ছে প্রায় ৩০ হাজার টন কমলা।
চংলক ম্রোর হাত ধরে যে চাষের সূচনা, তা এখন বান্দরবানের অন্যতম অর্থকরী কৃষি খাতে পরিণত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্...