বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা
মহোদয়, সালাম ও নদীর পলিমাটির সুবাস জানবেন। পত্রিকায় প্রকাশ, আপনাদের ১ হাজার ৩৩৮টি পদের বিপরীতে লোকবল আছেন মাত্র ৫৮০ জন! কোটি টাকার আধুনিক রাডার, স্যাটেলাইট আর নিউমেরিক্যাল মডেল ডুকরে কাঁদছে, কিন্তু বোতাম টিপে ‘ঘূর্ণিঝড় আসছে’ ঘোষণা দেওয়ার লোক নাকি নেই। এ সংবাদে আমরা নদীমাতৃক দেশের মাঝি আর মাঠের কৃষকরা বেজায় দুশ্চিন্তায় পড়েছি।
ইতিহাস সাক্ষী, আমাদের পূর্বপুরুষরা কোনো স্যাটেলাইট না দেখেই নদীর জলের গন্ধ, পুবালি বাতাসের শিরশিরানি আর পিপীলিকা...