গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯জন ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে লঞ্চঘাট এলাকা থেকে দুই গ্রামের যুবকদের একটি...