বরগুনার আমতলী পৌর শহরের ঐতিহ্যবাহী টাউন হলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভবনটির টিনের চালা উড়ে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি। অথচ উপজেলা শহরে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বড় কোনো সামাজিক আয়োজনের জন্য আধুনিক কোনো অডিটরিয়ামও নেই। ফলে টাউন হলটি দ্রুত সংস্কার করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা।স্থানীয়দের কাছে টাউন হলটি শুধু একটি ভবন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমতলীর রাজনৈতিক, সামাজিক ও সা...