ঘূর্ণিঝড় আম্পানে সড়ক ভেঙে যাওয়ার ছয় বছর পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের যোগাযোগব্যবস্থা। দুটি গুরুত্বপূর্ণ সড়ক পুনর্নির্মাণ না হওয়ায় প্রায় ২৮ হাজার মানুষকে চলাচল করতে হচ্ছে বাঁশের সাঁকো ও নৌকায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুড়িকাহুনিয়া-গড়াইমহল খাল হয়ে কপোতাক্ষ নদের পুরনো লঞ্চঘাট পর্যন্ত একটি সড়ক রয়েছে। আরেকটি হলো সনাতনকাটি-নাকনা সংযোগ সড়ক। স...