নারীর জন্য নিরাপদ আশ্রয় যদি নিজের জন্মদাতা পিতা-মাতার ঘর ও স্বামীর সংসারেও না থাকে; তাহলে সমাজের সভ্যতা, মানবিকতা ও ন্যায়বিচারের বড়াই করা কতটা অর্থহীন, তা বলার অপেক্ষা রাখে না। যে নারী জন্মের পর পিতার বাড়িতে বেড়ে ওঠেন, বিয়ের পর স্বামীর সংসারে ঠাঁই নেন, সেই নারীই যদি দুই গুরুত্বপূর্ণ ও নির্ভরশীল আশ্রয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তার নিরাপদ ঠিকানা কোথায়? নারী কি তবে জন্ম থেকেই পরাধীনতার শৃঙ্খলে বন্দি?
গতকাল বুধবার আগামীর সময়ে প্রকাশিত ‘নিজের বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গাতেই অনিরাপদ নারী’ শীর্ষক বিশ...