গ্রাহকদের ‘গড় বিলের’ ভোগান্তি দূর করতে সাড়ে ১০ হাজার অচল, নষ্ট ও চুরি হওয়া পানির মিটার পরিবর্তন করছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। গত ১২ অক্টোবর থেকে নগরে এসব মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, পানির মিটার নষ্ট, অচল বা চুরি হয়ে গেলে অনেক সময় গ্রাহকরা তা দেরিতে পরিবর্তন করেন। নিয়ম অনুযায়ী এ সময় ওয়াসা গ্রাহকদের গড় বিল দেয়। গড় বিলের কারণে অনেক সময় নিয়মিত বিলের চেয়ে টাকার অঙ্ক বেশি আসে। এতে গ্রাহকরা অতিরিক্ত বিলের অভিযোগ করেন। এ সমস্যা সমাধানে এব...