ডেটাকে
বলা হচ্ছে একুশ শতকের অন্যতম
মূল্যবান সম্পদ। প্রতিষ্ঠানগুলো অনুমানের বদলে তথ্য-উপাত্তনির্ভর
সিদ্ধান্তের দিকে ঝুঁকছে। তাই
বাড়ছে ডেটা অ্যানালিস্টদের চাহিদা।
এই পেশায় ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দিয়েছেন
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সেলিম মিঞা
একজন
ডেটা অ্যানালিস্টের মূল কাজ হলো
বিভিন্ন উৎস থেকে পাওয়া
উপাত্তগুলোকে গুছিয়ে ও বিশ্লেষণ করে
অর্থপূর্ণ তথ্যে রূপান্তর করা। বাজারে গ্রাহকের
কেনাকাটার ধরন, ব্যবসায়িক ঘাটতি,
বিক্রির ওঠানামা কিংবা প্রতিষ্ঠানের বি...