অস্কারের ইতিহাসে এক অদ্ভুত আভিজাত্যের নাম গ্লেন ক্লোজ। দীর্ঘ ৫০ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে রেকর্ড ৮ বার অস্কারের মনোনয়ন পেয়েও একবারও সোনালি মূর্তিটি হাতে তুলতে পারেননি ৭৯ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেত্রী। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে, একাডেমি কর্তৃপক্ষ তাকে দিতে যাচ্ছে সম্মানসূচক অস্কার বা ‘অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড’। কিন্তু মজার ব্যাপার হলো, এই সুখবর পাওয়ার পর গ্লেন ক্লোজের মনে হয়েছিল, এতে তার ‘হারের রেকর্ড’টাই বুঝি নষ্ট হয়ে গেল।অস্কার কর্তৃপক্ষের কাছ থেকে সম্মানসূচক পুরস্কারের ফোন পাওয়া...