শোষণ-নির্যাতন-বঞ্চনার শিকার হয়ে মানুষ বিচারের জন্য যায় আদালতে। সুরক্ষিত ব্যবস্থাপনায় সবার প্রত্যাশ্যা ন্যায়বিচার পাওয়ার। কিন্তু সেই আদালতপাড়ায় গিয়েই আক্রান্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। ১৭ দিনের মাথায় আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী। এর আগে হামলার একাধিক ঘটনাও ঘটেছে। এসব দেখেও টনক নড়েনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা সিএমএম কোর্ট কর্তৃপক্ষের। প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটলেও নেই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা, করা হয় না তল্লাশি।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফের কেঁপে উঠল ঢ...