পাকিস্তানের বিশ্বকাপজয়ী
সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে
এবার সোচ্চার হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটাররা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী
পেনি ওংয়ের কাছে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার
সাতজন সাবেক টেস্ট অধিনায়ক।
রাওয়ালপিন্ডির আদিয়ালা
জেলে বন্দী থাকা ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন
সাবেক এই ক্রিকেটাররা। সাতজনের দলটিতে রয়েছেন গ্রেগ চ্যাপেল, অ্যালান বর্ডার, ইয়ান
চ্যাপেল...