গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক এলাকায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ধসে পড়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ভবনটি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।শনিবার মরদেহের সঙ্গে পাওয়া নথি ও ব্যক্তিগত জিনিসপত্র দেখে চারজনকে মার্কিন নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন এক বয়স্ক দম্পতি। তারা ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন। নিহত পুরুষ ছিল...