আগামী বছরই দেশে চালু হচ্ছে গ্রাম সরকারব্যবস্থা। গ্রামীণ জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এরই মধ্যে ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। জানা গেল, দুর্গাপূজার ছুটির পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই উঠতে যাচ্ছে এ বিষয়ে প্রস্তাব। গতকাল সোমবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রস্তাব তোলার নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকালের বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের...