দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ২০টি শাখায় অগ্নিসংযোগ, অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটেছে। এতে কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপ...