দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল চাঁদগঞ্জে বসবাস করেন মৌসুমী। স্বামীর স্বল্প আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। ছয় বছরের ছেলেকে মানুষ করতে আকাশের সমান স্বপ্ন দেখেন মা। কিন্তু বাধা তার আর্থিক অসচ্ছলতা। তার স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য সামনে এলো ‘স্বপ্নবুনন’। একজন কর্মী হিসেবে তিনি যোগ দিলেন তাদের সঙ্গে। এখন তার মুখে হাসি ফুটছে।স্বপ্নবুননের যাত্রাটা বেশ মজার। নুসরাত জেসি, সেলিম, নীরব, তৌফিক বিশ্বাস, মুমু, জেসমিন, জেরিন, শুভ ঘোষরা একে অপরের বন্ধু। তারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...