সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এ সম্প্রতি যুক্ত করা হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফর্ম্যান্স’ নামের নতুন একটি ক্যাটাগরি। তবে পশ্চিমা এই স্বীকৃতিকে উল্টো বয়কট করে নিজেদের গান জমা না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)। তারা জানিয়েছে, আঞ্চলিক বা ভাষাগত পরিচয়ে সীমাবদ্ধ না রেখে সংগীতকে তার নিজস্ব গুনেই মূল্যায়ন করা উচিত। বিটিএসের এই নজিরবিহীন বয়কটের পর বিশ্বসংগীত অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে— ‘এশিয়ান পপ’ লেবেলটি...