এক পাশে বসতঘর, অন্য পাশে সীমানাপ্রাচীর। মাঝখানে মাটির নিচে তিতাস গ্যাসের পাইপলাইন। গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজের জন্য জমিটি উন্মুক্ত রাখার কথা। অথচ সেই অধিগ্রহণ করা জমিতেই গড়ে উঠছিল একের পর এক স্থাপনা। স্থানীয়দের অভিযোগের পর সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে তিতাস কর্তৃপক্ষ। পরে গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে স্থাপনা সরিয়ে উন্মুক্ত করা হয় পাইপলাইন। পাশাপাশি ‘ওপেন কার্ড’ দিয়ে পাইপলাইনের অবস্থানসহ চিহ্নিত করা হয়েছে অধিগ্রহণ করা জমির সীমানা।ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়ন...