বন্ধু-বান্ধবের আদুরে মুহূর্তের ‘গালি’ নিয়ে নয়, এই আলোচনা ক্ষমতা প্রদর্শনের সমকালীন কুরুচিপনা নিয়ে। চারদিকে এখন সে রকম গালিগালাজের বেশ আধিক্য। এর বড় আড়তে পরিণত হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম। অনেক স্বঘোষিত সুশীলও গালি ছাড়া স্বাভাবিক শব্দে কিছু বলতে পারছেন না। মনে হচ্ছে, শ্রোতা-দর্শক-পাঠক তৃপ্ত করতে চরম সংকটে পড়ে গেছেন তারা। কেন সমাজের এ দশা? নানাজন এর কারণও তুলে ধরছেন।ছাত্রাবস্থায় থার্ড ইয়ারে আমাদের একটি কোর্স ছিল সাইকোলজি। ওই একটি কোর্সের বেশি আর সাইকোলজি পড়া হয়নি। ১০০ নম্বরের জন্য যতটুক...