লরি ও ক্রেনে একে একে আনা হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও নানা ধরনের কারিগরি সরঞ্জাম। এসব সরঞ্জাম নামানো ও সরিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। দীর্ঘ ১৮ দিন ধরে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলতে থাকার পর এবার সেটির প্রবাহ নিয়ন্ত্রণ ও ভূগর্ভে সম্ভাব্য মজুদ অনুসন্ধানে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু সংলগ্ন এলাকায় লরি ও ক্রেনের মাধ্যমে এসব...