সমুদ্রপৃষ্ঠ
থেকে প্রায় সাড়ে ১২ হাজার ফুট উঁচুতে, মেঘের কোলঘেঁষে এক টুকরো নীলকান্তমণির মতো জেগে আছে সিকিমের
ছাঙ্গু লেক। সিকিমের এই হ্রদ ভ্রমণের গল্প বলেছেন
ফাহিম মাশরুরগ্যাংটক শহর পেরোতেই শুরু পাহাড়ি রাস্তা। ভয়ংকর আঁকাবাঁকা পথ পেরিয়ে চলছে গাড়ি। কখন গন্তব্যে পৌঁছাব, তর যে সইছে না। প্রায় দুই ঘণ্টা
যাত্রা শেষে দেখা মিলল ছাঙ্গু লেকের। চারপাশের বরফঢাকা
পাহাড়ের শুভ্র নিস্তব্ধতা, এর মাঝে দাঁড়িয়ে
সেই জাদুকরী লেকের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এ যেন পৃথিবীর বাইরের এক দৃশ্য!
সিকিম ভ্রমণের পঞ্চম দিনে চলে...