ইংল্যান্ড সফরে সঞ্জু স্যামসনকে
বাদ দিয়ে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে একাদশে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি কতটা কঠিন
ছিল, তা খোলাখুলি জানিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। এমনকি ওই একটি সিদ্ধান্তের
কারণে তার পুরো এক রাত নির্ঘুম কেটেছিল বলেও জানিয়েছেন তিনি। তবে সাময়িক ব্যর্থতার
জন্য ভারতীয় দলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে কড়া মন্তব্য করেছেন এই কোচ।
চলতি বছরের টি-টোয়েন্টি
বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সঞ্জু স্যামসনকে গত
জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প...