আধুনিক
ফুটবলে প্রতিপক্ষের কৌশল জানার অদৃশ্য
লড়াইকে অনেকে বলেন ‘স্পাই গেম’। লিখেছেন
রবিউল কমল
২০১৮
রাশিয়া বিশ্বকাপ। দক্ষিণ কোরিয়ার অনুশীলন চলছে। দূরে এক ব্যক্তি
দুরবিন হাতে দাঁড়িয়ে। পরে
জানা গেল, তিনি সুইডেন
দলের স্কাউট। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই আলোড়ন ওঠে। মজার বিষয়,
দক্ষিণ কোরিয়ার কোচ তখন সাংবাদিকদের
বলেছিলেন, ‘তারা ইচ্ছা করেই
খেলোয়াড়দের জার্সির নম্বর অদলবদল করে অনুশীলন করাচ্ছেন।’
কারণ যদি কেউ দেখেও,
তাহলে যেন বিভ্রান্ত হয়।
মানে গোয়েন্দাগিরির জবাবে পাল্টা গোয়েন...